সিএমএইচ মর্গে রাখা ৬টি মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি-newsedge4

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সিএমএইচ মর্গে রাখা ৬টি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মরদেহের থেকে ডিএনএ বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সিআইডি’র ল্যাবরেটরিতে দ্রুত ডিএনএ প্রোফাইলিং করা হবে। যাদের সন্তান বা স্বজন নিখোঁজ এবং প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় নাম নেই, তাদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: নাটোরে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৫

জানা গেছে, এখন পর্যন্ত মাত্র একটি পরিবার ডিএনএ নমুনা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরও নমুনা পাওয়া গেলে স্বল্পতম সময়ে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে অশনাক্ত মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *