মাহমুদ আহমাদিনেজাদ-newsedge4

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল রোববার এ তথ্য জানান তিনি।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা আনাদোলুকে বলেন, “আমি তার সঙ্গে যোগাযোগে আছি। তিনি সম্পূর্ণ ভালো আছেন।”

উপদেষ্টা আরও জানান, আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে শনিবার (২৮ ফেব্রুয়ারি) হামলা হয়েছে। ওই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন। তবে আহমাদিনেজাদের নিজ বাসভবন অক্ষত রয়েছে এবং হামলার লক্ষ্যবস্তু হওয়া ভবনটি তার বাসভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত।

এর আগে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। কিন্তু তার উপদেষ্টা সেই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

আরও পড়ুন: তেহরানে নিজ কার্যালয়ে হামলায় শহীদ হন আয়াতুল্লাহ খামেনি

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো সরকারি পদে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *