প্রতিরক্ষামন্ত্রী-পিট হেগসেথ-pete hegseth-newsedge4

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আজ রাতে ইরানে ‘সর্বোচ্চসংখ্যক’ হামলা চালাবে মার্কিন বাহিনী। শুক্রবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হেগসেথ বলেন, “ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং আমাদের সক্ষমতা এখনও বৃদ্ধি পাচ্ছে।” প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সবকিছু উল্লেখ করে তিনি আরও বলেন, “এই সংঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।”

তিনি দাবি করেন, “আমেরিকা ইরানের উগ্রপন্থী শাসকগোষ্ঠীর সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব আগে কখনো দেখেনি।” মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর সমন্বয় “অপরাজেয়” এবং তাদের গোয়েন্দা তথ্য “আরও উন্নত ও পরিশীলিত” হচ্ছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, “আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।” তিনি জানান, এখন পর্যন্ত ইরানে ছয় হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া ইরানের নৌবাহিনীকে যুদ্ধে অকার্যকর করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: রাশিয়ার তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এখনো অব্যাহত রয়েছে। ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা চললেও মার্কিন বাহিনীকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতির মুখোমুখি হতে হয়নি বলে পেন্টাগনের দাবি।

এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও উভয় পক্ষই হামলা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *