ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত-newsedge4

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাস্থলটি ঘন জঙ্গলময় ও খাড়া পাহাড়ি এলাকা।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারের লেজ বলে সন্দেহ করা ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুর্ঘটনায় বিমানে থাকা ছয়জন যাত্রী ও দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

হেলিকপ্টারটি ইন্দোনেশিয়ার পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটা-র মালিকানাধীন বাগান এলাকা থেকে উড্ডয়ন করেছিল এবং এটি ম্যাথিউ এয়ার নুসানতারার অপারেট করা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *