ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। সোমবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর প্রকাশ করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন নৌবাহিনী উপসাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ ‘তৌসকা’ আটক করেছে। ইরান এ ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ‘সশস্ত্র জলদস্যুতা’ বলে অভিহিত করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল।
তাসনিমের খবরে ড্রোন হামলার ফলে মার্কিন যুদ্ধজাহাজের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানানো হয়নি। মার্কিন পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে সংঘাত শুরু হয়। পাঁচ সপ্তাহের তীব্র সংঘাতের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এ মাসের শুরুতে পাকিস্তানে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো সমঝোতা হয়নি।
আরও পড়ুন:
মার্কিন নৌবাহিনী ইরানি কার্গো জাহাজ আটক করেছে
বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। ট্রাম্প জানিয়েছেন, সোমবার তার প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছাবেন, যেখানে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা”