জাতিসংঘ মহাসচিব-antonio guterres-newsedge4

হরমুজ প্রণালিতে চলমান অবরোধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস। তিনি স্বাধীন ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং অবরোধ দ্রুত তুলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক সাংবাদিকদের বলেন, “গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে অনেক কিছু ঘটেছে এবং অনেক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।” তিনি আরও বলেন, হরমুজে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব। ডুজাররিক জাতিসংঘের অবস্থান স্পষ্ট করে বলেন, কোনো সামরিক দৃষ্টিভঙ্গিতেই বেসামরিক স্থাপনায় হামলা এবং বেসামরিক মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, হরমুজ অবরোধের কারণে বিশ্বের ১০ থেকে ১২ শতাংশ সার সরবরাহ আটকে আছে। এতে ইউরিয়া সারের দাম বেড়েছে এবং তেলের দামও বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বব্যাপী সবার জন্য ক্ষতিকর।

1 comment on “হরমুজ প্রণালি অবরোধ নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *