ইরান-যুক্তরাষ্ট্র-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুত শেষ হতে যাচ্ছে বলে। তবে ইরান জানিয়েছে, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো বিবেচনাধীন রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর এক প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ১৪ দফা সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। হোয়াইট হাউজ মনে করে, এই স্মারক ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক পৃষ্ঠার খসড়ায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বিবিসির তথ্য অনুসারে, খসড়ার বেশিরভাগ শর্তই একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল। অন্যদিকে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এ প্রস্তাবকে যুক্তরাষ্ট্রের ‘ইচ্ছা তালিকা’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরান শিগগিরই নিজেদের মতামত জানাবে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলো যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ১৪ দফা সমঝোতা কার্যকর হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *