মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি ও জনগণের আর্থিক দুরবস্থা নিয়ে তিনি একেবারেই ভাবেন না।
মঙ্গলবার চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটুও না। ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্র না পায়, সেটাই আমার একমাত্র চিন্তা।”
ট্রাম্প আরও বলেন, “শেয়ারবাজার উঠুক বা নামুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেওয়া যাবে না।” তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হলে তেলের দাম কমবে এবং অর্থনীতি চাঙ্গা হবে।
সাংবাদিকরা যখন সাধারণ মানুষের খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির চাপের কথা তুলে ধরেন, তখন ট্রাম্প বলেন, “আমেরিকানরা বিষয়টি বোঝে।”
ট্রাম্পের এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট সাধারণ মানুষের জীবনযাত্রার সংকটকে গুরুত্ব দিচ্ছেন না।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “আমেরিকানদের আর্থিক দুরবস্থা নিয়ে ভাবি না: ট্রাম্প”