ইরান ও ইসরায়েলকে পরস্পরের প্রতি হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান ও ইসরায়েলকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।”
এ ঘোষণা এমন সময় এসেছে যখন ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের হাইফা শহরের একটি অনুরূপ জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
আরও পড়ুন: চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো বিকল্প নেই: ট্রাম্প
আইআরজিসি তাদের বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলে কঠোর সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, এই পরিস্থিতির ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তার দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ইরান-ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের”