আগামী দুই মাস হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ট্রানজিট ফি বা পারাপার শুল্ক আদায় করা হবে না বলে ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ কার্যকর করার অংশ হিসেবে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি চাওয়া বাণিজ্যিক জাহাজগুলোকে সম্পূর্ণ বিনা খরচে যাতায়াতের সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে জোরপূর্বক বহিষ্কার করেছে: এইচআরডব্লিউ
তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, শুল্ক মওকুফ করা হলেও নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে কঠোরভাবে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলাচল করতে হবে। কর্তৃপক্ষের আশা, এই পদক্ষেপের মাধ্যমে ধাপে ধাপে এই গুরুত্বপূর্ণ নৌপথে স্বাভাবিক বাণিজ্য ও চলাচল পুনঃস্থাপন করা সম্ভব হবে।
আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
এদিকে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ খুব শিগগিরই প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য প্রকাশ করবে। পাশাপাশি, ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী মাইন অপসারণসহ অন্যান্য নিরাপত্তামূলক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “হরমুজ প্রণালিতে ২ মাস ট্রানজিট ফি নেবে না ইরান”