হরমুজ প্রণালি-hormuz strait-newsedge24

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর হরমুজ প্রণালিতে প্রভাব পরতে শুরু করেছে, যা বিশ্বের জ্বালানি পরিবহনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এই হামলার পর দুটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি থেকে ফিরে গেছে, এবং জাহাজগুলো এই পথ এড়িয়ে চলার প্রবণতা দেখাচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়, রোববার ‘কোসউইজডম লেক’ এবং ‘সাউথ লয়্যালটি’ নামের দুটি খালি সুপারট্যাঙ্কার হরমুজ প্রণালিতে প্রবেশ করলেও হঠাৎ গন্তব্য পরিবর্তন করে। এই জাহাজ দুটি প্রতিটি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে সক্ষম। ব্লুমবার্গের তথ্যমতে, এই ঘটনা মধ্যপ্রাচ্যে বিকল্প পথে জাহাজ চলাচলের প্রাথমিক ইঙ্গিত। জাহাজ মালিক ও ব্যবসায়ীরা সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন এবং সতর্ক রয়েছেন।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরের একমাত্র সমুদ্রপথ, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ এটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে অভিহিত করেছে। ইরান অতীতে এই প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়েছে।

ইরান একাধিকবার হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে। সম্প্রতি, ইরানের পার্লামেন্ট এই প্রণালি বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *