ইরানকে পাত্তা না দিয়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার সকালে সেই কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প।
তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে। পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।
আরও পড়ুন: হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) এর আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে আখ্যা দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এ অভিযান স্থগিতের ঘোষণা দেন।
উল্লেখ্য, সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়ে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলো যুক্তরাষ্ট্রের”