চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ-newsedge24

চীনের উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, অন্তত ৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস

সিনহুয়ার তথ্য অনুসারে, খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করায় এই বিস্ফোরণ ঘটে।

শানশি প্রদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম কয়লা উৎপাদনকারী অঞ্চল। তবে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এখানে বারবার বড় ধরনের খনি দুর্ঘটনা ঘটছে। চীন এখনও তার মোট জ্বালানির অর্ধেকেরও বেশি কয়লার ওপর নির্ভরশীল, যদিও সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *