যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নিতে তিন ধাপের শর্ত দিয়েছে ইরান। ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় দ্বিতীয় দফায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে—নির্দিষ্ট শর্ত পূরণ না হলে নতুন করে কোনো আলোচনায় বসবে না।
ইরানের প্রস্তাব অনুযায়ী, সংলাপ পুনরায় শুরু করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে ইরান ও লেবাননে চলমান সংঘাত সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যকর হলে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। আর তৃতীয় ধাপে—এই দুই শর্ত সফলভাবে বাস্তবায়িত হলে—ইরান পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে রাজি হবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরান তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং ধাপে ধাপে আস্থা তৈরি ছাড়া তারা কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে অগ্রসর হতে চায় না।
এদিকে যুক্তরাষ্ট্র এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়্যালেস অনলাইন প্ল্যাটফর্ম এক্সিওসকে বলেন, “এ ধরনের স্পর্শকাতর কূটনৈতিক বিষয়ে আমরা গণমাধ্যমের মাধ্যমে আলোচনা করবো না।”


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ইরানের তিন শর্ত”