শুভেন্দু অধিকারী-BJP-newsedge24

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় পালাবদলের মধ্য দিয়ে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের পর গতকাল কলকাতায় অনুষ্ঠিত বিধায়ক দলের বৈঠকে তাকে সর্বসম্মতভাবে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়।

নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সহ-পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বৈঠকে শুভেন্দু অধিকারীর নামই একমাত্র প্রার্থী হিসেবে উঠে আসে। পরে তাকে আনুষ্ঠানিকভাবে বিধায়ক দলের নেতা ঘোষণা করা হয়।

অমিত শাহ বলেন, “সব প্রস্তাবে একটিই নাম ছিল। কোনো বিকল্প প্রস্তাব না থাকায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে।” তিনি এটিকে ‘শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার’ বলেও অভিহিত করেন।

নির্বাচনে বিজেপি ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তৃণমূল কংগ্রেসের আসন একশর নিচে নেমে আসে। শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রামে জয়লাভ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন।

আরও পড়ুন:  তামিলনাড়ুতে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়

পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

2 comments on “পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *