মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে কঠোর ভাষায় আক্রমণ করেছেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক ‘ডিভোর্স’-এর দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন।
নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সুয়ানের লেখা নতুন বই ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইমপেরিয়াল প্রেসিডেন্সি অফ ডনাল্ড ট্রাম্প’-এ এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে।
বইয়ের দাবি অনুসারে, ২০২৫ সালের সেপ্টেম্বরে গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে রাজি করানোর চেষ্টার সময় এই ফোনালাপ হয়। উপস্থিত ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।
ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, “সবাই তোমাকে নিয়ে ক্লান্ত, বিবি। সব ইহুদিই তোমাকে নিয়ে ক্লান্ত। এমনকি এই কলের দুইজন ইহুদিও তোমাকে নিয়ে ক্লান্ত। সবাই তোমাকে ঘৃণা করছে, আর আমি তোমার পাশে থেকেছি।”
তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল যদি চুক্তি গ্রহণ না করে, তাহলে দুই দেশের সম্পর্ক ‘ডিভোর্স’-এর দিকে যেতে পারে।
আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ৬০ দিনের রোডম্যাপে সম্মতি
প্রথমদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে দুই নেতার ঘনিষ্ঠ সহযোগিতা থাকলেও যুদ্ধের অগ্রগতি থেমে যাওয়ায় ট্রাম্প নেতানিয়াহুর সমালোচনা শুরু করেন। তিনি লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা করেন এবং নেতানিয়াহুকে ‘অযৌক্তিক’ ও ‘পাগল’ বলে মন্তব্য করেন।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক ‘ডিভোর্স’-এর দিকে যেতে পারে: ট্রাম্প”