প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কানাডার ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এই অবস্থানের কারণে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি কঠিন হবে। আগামী ১লা আগস্ট থেকে ট্রাম্পের ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে, যা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে, ট্রাম্প এই দুই দেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বিশেষ করে, যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বাণিজ্য চুক্তির (ইউএসএমসিএ) আওতাধীন নয় এমন পণ্যের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, “ওয়াও! কানাডা মাত্র জানালো যে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্ত তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে কঠিন বাধা হয়ে দাঁড়াবে।”

আরও পড়ুন: ট্রাম্পের ২৫% শুল্ক ঘোষণা: প্রতিক্রিয়া জানালো ভারত

এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করলেও এর ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে, তবে অটোয়ার জন্য মার্কিন শুল্ক এড়ানো কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার হিসেবে মেক্সিকোর পরই কানাডার অবস্থান। কানাডা যুক্তরাষ্ট্রের রপ্তানির একটি বৃহৎ বাজার। গত বছর কানাডা যুক্তরাষ্ট্র থেকে ৩৪৯.৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং ৪১২.৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি তথ্য অনুযায়ী, অ্যালুমিনিয়াম ও স্টিল রপ্তানিতে কানাডা শীর্ষে রয়েছে, যেগুলোর ওপর ট্রাম্প ইতোমধ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *