যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণার পর সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তির ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩.৮১ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ৪.৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০.৮৯ ডলারে দাঁড়িয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “তেল প্রবাহিত হতে দিন!”
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে, শুক্রবার জেনেভায় স্বাক্ষর
জ্বালানি বাজার বিশ্লেষক ভান্দানা হারি বলেন, শান্তি চুক্তির বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট না হওয়ায় বাজারে অনিশ্চয়তা রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে মাইন অপসারণসহ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে।
চুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারেও উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৩ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৫ শতাংশের বেশি বেড়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণায় কমল তেলের দাম”