যুক্তরাষ্ট্র ও ইরান বুধবার (১৭ জুন) রাতে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এর ফলে বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে আসা নথি অনুসারে, চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের জন্য অর্থনৈতিক শিথিলতা এবং পারমাণবিক অস্ত্র না তৈরির অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার সামান্য বাড়লেও গত এক সপ্তাহ ধরে চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম কমছিল। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ওয়েল সপ্তাহের শুরুতে প্রায় ৮৬.৮০ ডলারে লেনদেন হলেও বর্তমানে তা ৭৪.৮০ ডলারে নেমে এসেছে।
সমঝোতা স্মারকের ১৪টি ধাপ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। শুক্রবার থেকে সুইজারল্যান্ডে চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছে আয়োজক দেশ সুইজারল্যান্ড।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা এখনো বিবেচনাধীন রয়েছে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমল”