ভারতের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করল বিসিবি-newsedge24

আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের বিস্তারিত সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ আগস্ট। এরপর তৃতীয় ওয়ানডে ম্যাচটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) হবে ২৩ আগস্ট।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ২৬ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল ঢাকায় ফিরে মিরপুরে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২৯ ও ৩১ আগস্ট। সিরিজ শেষে ভারতীয় দল ১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরের পর এটিই ভারতের প্রথম বাংলাদেশ সফর। সেবার বাংলাদেশ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল।

ভারতের বাংলাদেশ সফরের সূচি:
১ম ওয়ানডে     ১৭ আগস্ট মিরপুর
২য় ওয়ানডে     ২০ আগস্ট মিরপুর
৩য় ওয়ানডে     ২৩ আগস্ট চট্টগ্রাম

১ম টি-টোয়েন্টি ২৬ আগস্ট চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি ২৯ আগস্ট মিরপুর
৩য় টি-টোয়েন্টি ৩১ আগস্ট মিরপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *