ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে শ্রীলঙ্কা ২৩২ রানে থামে। তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসে শুরুতেই তানজিদ হাসান তামিম উইকেট হারান। পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত ৬৩ রানের জুটি গড়েন। শান্ত ১৯ বলে ১৪ রান করে চারিথ আসালাঙ্কার বলে কাউ কর্নারে ধরা পড়েন। ইমন ৬৯ বলে ৬৭ রান করে ফিফটি তুলে নেন, তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি। তাওহীদ হৃদয় ৬৯ বলে ৫১ রান করেন। ফিফটি পেলেও তানজিম সাকিবের সঙ্গে রান আউটের ভুলে ফেরেন। তানজিম ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৩০ রান যোগ করেন। শ্রীলঙ্কার হয়ে আশিথা ফার্নান্দো ৪ উইকেট এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩ উইকেট নেন।
আরও পড়ুন: বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে
শ্রীলঙ্কার রান তাড়ায় কুশল মেন্ডিস ১৯ বলে ফিফটি করে বিষ্ফোরক শুরু এনে দেন। পাথুম নিশাঙ্কা দ্রুত ফিরলেও কুশাল মেন্ডিস তানভীর ও মোস্তাফিজকে আক্রমন শুরু করেন। তিনি ১৯ বলে ৫০ রান করেন। তবে তানভীর ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কাসহ অন্য ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি। তানভীরের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি শামিম পাটোয়ারন এবং মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন, যা শ্রীলঙ্কাকে ২৩২ রানে থামিয়ে দেয়।
এই জয়ে বাংলাদেশ সিরিজে সমতা ফিরিয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৮ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে।
তথ্যসুত্রঃ বাসস









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































