অজিত-দোভাল-newsedge24

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে সরকার পরিবর্তনের পেছনে দুর্বল শাসন ব্যবস্থার ভূমিকা রয়েছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেশী দেশগুলোতে সরকার পরিবর্তনের প্রসঙ্গে দোভাল জানান, দুর্বল প্রশাসনিক কাঠামো অনেক সময় একটি দেশের সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশগুলোতে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বলতা লক্ষ্য করা যায়।

শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত কার্যকর শাসনব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে। দোভালের মতে, কার্যকর শাসনব্যবস্থা রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না, বরং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে।

তিনি আরও বলেন, আজকের প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখনকার মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা রাখে। তাই জনগণের সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হয় রাষ্ট্রকে।

আরও পড়ুন: আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ভারতের বক্তব্য

দোভাল জানান, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে— এক নতুন ধরনের শাসনব্যবস্থা, সমাজ কাঠামো এবং বৈশ্বিক অবস্থানে। বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে।

তিনি যোগ করেন, যখন পরিবর্তন আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা— ঝড়-ঝাপটার মধ্যেও যেন চোখ না বন্ধ হয়, ভয় বা বিভ্রান্তিতে যেন পথ হারানো না হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *