আবারও প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন তিনি।

আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।

ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

তবে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণায় কয়েক দিন সময় লাগাতে পারে। দেশটির প্রতিটি রাজ্যে ভোটের পদ্ধতির নির্দিষ্ট বিধি রয়েছে। ভোট গণনার পদ্ধতিও আলাদা।

আরও পড়ুনঃ “ফ্যাসিবাদ চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *