বাধার-মুখে-sumud flotilla update-newsedge4

গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ ইসরায়েলি বাহিনীর দখলে পড়েছে। ৪৪টি জাহাজ নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বহরের শেষ নৌযান ‘ম্যারিনেট’ও শুক্রবার সকালে ইসরায়েলি কমান্ডোদের হাতে ধরা পড়ে, যা ফ্লোটিলার লাইভস্ট্রিম ভিডিওতে স্পষ্ট হয়েছে।

পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজে ছয়জন ক্রু সদস্য ছিলেন। গত বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি নৌবাহিনীর অভিযানে একে একে সব জাহাজ আটক করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্কবাণী জারি করে বলেছিল, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টায় ম্যারিনেটকেও বাধা দেওয়া হবে।

এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০০ মানবাধিকারকর্মী আটক পড়েছেন, যাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান রয়েছেন। আটককৃতদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে ইসরায়েল জানিয়েছে।

আরও পড়ুন: গাজা ফ্লোটিলায় ইসরাইলি হামলা: বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এই ফ্লোটিলা ত্রাণ সরবরাহের প্রয়াস ছিল, যা ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের রূপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *