পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানে পুনরায় বিমান হামলা শুরু করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপেরও সিদ্ধান্ত নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প শুধু বিমান হামলাই নয়, আরও কয়েকটি কৌশলগত পদক্ষেপ নিয়ে ভাবছেন।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে অবরোধ শুরু হবে। তবে হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলকে বাধা দেওয়া হবে না। এই অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠে গেছে।
হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বিবিসিকে বলেন, “প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়ে ইরানের চাঁদাবাজি বন্ধ করেছেন। একই সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে সব বিকল্প পথও খোলা রেখেছেন।”
প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন, “ইউএস নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে অবরোধ করবে।”
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই নৌপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তেহরান ‘নতি স্বীকার’ করবে না।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ইরানে বিমান হামলার চিন্তা ট্রাম্পের, হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরু”