ইসরায়েল-লেবানন-newsedge24

ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। তবে এর জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। বুধবার যুক্তরাষ্ট্র ও লেবাননের যৌথ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতি  ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও লেবাননের ভবিষ্যৎ সম্পর্ক দুই দেশের সার্বভৌম সরকারই নির্ধারণ করবে। কোনো রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় গোষ্ঠী লেবাননের ভবিষ্যৎকে জিম্মি করতে পারবে না।

চুক্তির প্রধান শর্তসমূহ:

  • লিতানি নদী থেকে সীমান্ত পর্যন্ত এলাকা থেকে হিজবুল্লাহর সব সদস্যকে সরিয়ে নিতে হবে।
  • লেবাননের সেনাবাহিনীকে নির্দিষ্ট এলাকায় একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র (পাইলট জোন গঠনের মাধ্যমে)।

দুই দেশ আগামী ২২ জুন আবারও বৈঠকে বসবে বলে জানানো হয়েছে। এখনো হিজবুল্লাহ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, লেবাননের নিরাপত্তা ব্যবস্থাকে হিজবুল্লাহর প্রভাবমুক্ত করার লক্ষ্যে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *