প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজর উষ্ণ অভিনন্দন-newsedge24

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

আজ বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানকে অভিনন্দন জানান সৌদি যুবরাজ। তিনি তারেক রহমানকে তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান। সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় ৪১ জনই প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *