মালদ্বীপে অগ্নিকাণ্ড-newsedge4

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গতকাল বৃহস্পতিবার ভোরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে শুক্রবার দুপুর ১২টার দিকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন-  তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতরা হলেন- জামাল উদ্দিন এবং সাদ্দাম হোসেন।

আহত দুজন মালের আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং নিহতদের মৃতদেহ দ্রুততম সময়ে দেশে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাইকমিশনের পোস্টে গভীর শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাস নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

আরও পড়ুন: ইরানে স্কুলে হামলার তীব্র নিন্দা ইতালির প্রধানমন্ত্রীর

এই ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও খোঁজ-খবর নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *