ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। অর্ধেকের বেশি আসনের ফল প্রকাশের পর বিজেপি ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটতে চলেছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে, ২৯৪ আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৭৯ আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র ১০৭ আসনে এবং সিপিএম ১ আসনে।
বিজেপি ইতোমধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার (১৪৮) অতিক্রম করে গেছে। দলের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “১৮০টিরও বেশি আসন নিয়ে বিজেপি সরকার গঠন করবে।” তৃণমূলের ফলাফল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “রনে দিজিয়ে… খতম, পুরা খতম।”
এবারের নির্বাচনে ভোটদানে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। প্রথম দফায় ৯৩ শতাংশের বেশি এবং দ্বিতীয় দফায় ৯১ শতাংশের বেশি ভোট পড়েছে। মোট ভোটদানের হার দাঁড়িয়েছে প্রায় ৯২.৫ শতাংশ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন ঘটাতে চলেছে।










































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “পশ্চিমবঙ্গে ঐতিহাসিক পরিবর্তন: সরকার গঠনের পথে বিজেপি”