চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে পরিচালনা না করা হলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। আজ বৃহস্পতিবার বেইজিংয়ে চীন-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।
শি জিনপিং তাইওয়ানের সঙ্গে শান্তি ও স্থিতিশীলতাকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি সঠিকভাবে পরিচালিত হলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল থাকবে। কিন্তু ভুলভাবে পরিচালিত হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এবং পুরো সম্পর্ক বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে।”
তিনি আরও বলেন, “তাইওয়ানের স্বাধীনতার প্রচেষ্টা তাইওয়ান প্রণালির শান্তির সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় অভিন্ন স্বার্থ হলো প্রণালিতে শান্তি বজায় রাখা।”
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আগামী সপ্তাহে পুনরায় শুরু হতে পারে
বৈঠকের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে ‘মহান নেতা’ ও ‘বন্ধু’ বলে প্রশংসা করেন। তবে শি তুলনামূলক সংযত ভাষায় বলেন, “চীন ও যুক্তরাষ্ট্রের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়।”
তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের প্রতি স্পষ্ট ও দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।










































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো শি জিনপিং”