তেহরানের হুশিঁয়ারি উপেক্ষা করে ইরানে ইসরাইলের হামলা

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই দীর্ঘদিন পর এই হামলা চালালো তেল আবিব।

এর আগে গত মাসের শেষের দিকে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। হাসান নাসরাল্লাহ ইসরায়েলি হামলায় নিহতের ঘটনাসহ বেশ কিছু বিষয়ের জবাবে ইসরাইলে হামলা চালায় ইরান।

হামলার বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানের কর্তৃপক্ষ।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসি সামরিক স্থাপনায় কোনো হামলা হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *