যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি পার্কে বন্দুকধারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।

স্থানীয় সময় শুক্রবার রাতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী দুই তরুণ ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গুলির ঘটনায় হতাহতের বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে একটি অননুমোদিত গাড়ি প্রদর্শনীর সময় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়।

লাস ক্রুসেস পুলিশপ্রধান জেরেমি স্টোরি জানান, পার্কের ইয়াং পার্ক এলাকায় রাত প্রায় ১০টার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ৫০-৬০টি গুলির খোসা পাওয়া গেছে। গোলাগুলির সময় পার্কে প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন।

লাস ক্রুসেসের মেয়র এরিক এনরিকেজ বলেন, এটি আমাদের শহরের জন্য এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। আমাদের সম্প্রদায়ে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *