ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দল। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভে শতাধিক মানুষ জড়ো হয়ে বাংলাদেশ-বিরোধী স্লোগান দিতে থাকে এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়।
বিক্ষোভকারীরা হাইকমিশনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নয়াদিল্লিতে বিক্ষোভের কর্মসূচি সামনে রেখে সকাল থেকেই হাইকমিশন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যারিকেড দেওয়া হয়। প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কয়েক দিন ধরে ভারতে এ ধরনের বিক্ষোভ চলছে।
আরও পড়ুন: বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
বিক্ষোভের মূল কারণ হিসেবে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের এক যুবকের হত্যাকাণ্ডকে উল্লেখ করা হচ্ছে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































