বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। তাদের পরিপক্বতা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করেছে।
আরও পড়ুন: তারেক রহমানকে ডনাল্ড ট্রাম্পের অভিনন্দন
টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































