ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন যে, ট্রাম্প ‘হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন’।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি লিখেছেন: “পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার (জমি কেনাবেচা) মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না। ফলাফল? হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।”
তিনি আরও বলেন, ট্রাম্প ‘কূটনৈতিক সম্পর্ক এবং যারা তাকে নির্বাচিত করেছে সেই আমেরিকানদের সাথে প্রতারণা করেছেন’।
আরও পড়ুন: মাঝারি মানের অস্ত্র দিয়েই চিরকাল যুদ্ধ চালানো সম্ভব: ট্রাম্প
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের কয়েক দিন ধরে চলা যুদ্ধ এখনো থামেনি। দুই পক্ষই হামলা অব্যাহত রেখেছে। এতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































