ইরান-যুক্তরাষ্ট্র-পাকিস্তান-newsedge24

শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, শান্তি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে আজ রাতেই ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদ পৌঁছাতে পারে।

দীর্ঘদিন ধরে চলা দুই দেশের বৈরিতা নিরসনে পাকিস্তানের এই মধ্যস্থতা আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ রাতেই একটি ছোট প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে আসছেন। অন্যদিকে, আলোচনার প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা ও কূটনৈতিক দল ইতিমধ্যেই পাকিস্তানের রাজধানীতে অবস্থান করছে।

আরও পড়ুন:

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

এই বৈঠকের আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে দীর্ঘ আলোচনা হয়। সেই ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে দ্বিতীয় দফার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *