ইরান-ইসরায়েল-newsedge24

ইরান থেকে একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরাইলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। জেরুজালেম, বেরশেবা, তেল আবিবের উপকণ্ঠে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় সাইরেন জারি করা হয়। প্রথম দফার হামলার কয়েক মিনিট পর বেরশেবা ও আশপাশের এলাকায় আবারও সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে এ হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতরাতে উত্তর ইসরাইলে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলি বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের সামরিক স্থাপনায় রাতভর হামলা চালায়। খুজেস্তান প্রদেশের মাশেহর এলাকায় অবস্থিত কারুন মাশেহর পেট্রোকেমিক্যাল কোম্পানিতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ইরানের সঙ্গে নতুন করে তীব্র সংঘাতের মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সোমবার সকাল ১১টায় জরুরি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

2 comments on “ইসরাইলে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *