ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সোমবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আবেগঘন বক্তব্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তার দল এখন প্রশ্ন তুলেছে আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত কি না। দলের এই উত্তর তিনি উদার মনে মেনে নিয়েছেন। ক্ষমতায় আসার মাত্র ২৩ মাসের মাথায় পদত্যাগ করছেন স্টারমার। গত এক দশকে ব্রিটেনের এটি ষষ্ঠ প্রধানমন্ত্রীর পদত্যাগ।
পদত্যাগের নেপথ্যে দলীয় অসন্তোষ ও জনপ্রিয়তার পতন
২০২৪ সালের জুলাইয়ে ভূমিধস বিজয়ের পর ক্ষমতায় আসেন স্টারমার। কিন্তু তারপর থেকেই লেবার পার্টির জনপ্রিয়তায় তীব্র পতন শুরু হয়। দলের অভ্যন্তরে অসন্তোষ বেড়ে যায় এবং এমপিরা তাকে সরে দাঁড়ানোর দাবি জানান।
লেবার উদারপন্থী ভোটার হারাচ্ছে গ্রিন পার্টির কাছে, অন্যদিকে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে থেকেও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্থানীয় নির্বাচনে লেবার ১,৪৯৬টি কাউন্সিলর পদ এবং ৩৮টি কাউন্সিলের নিয়ন্ত্রণ হারিয়েছে। এছাড়া পিটার ম্যান্ডেলসনের বিতর্কিত নিয়োগ ও এপস্টেইন কেলেঙ্কারির যোগসূত্র নিয়ে সমালোচনা আরও বেড়েছে।
উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহ্যাম ফেভারিট
স্টারমার ঘোষণা করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে নেতৃত্ব নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী এই লেবার নেতা বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র। প্রতিদ্বন্দ্বিতা না হলে তিনিই খুব শিগগিরি প্রধানমন্ত্রী হতে পারেন।
সমালোচনার পাশাপাশি স্টারমার ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় ঐক্য গড়ে তোলা এবং ইরান সংকট মোকাবিলায় ভূমিকার জন্য প্রশংসিত হয়েছেন।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































3 comments on “কেন পদত্যাগ করলেন স্টারমার?”