গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৪২৬ জন। মৃত ৮ জনের মধ্যে ৭ জন ঢাকা বিভাগের। বাকি একজন চট্টগ্রাম বিভাগের।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪৭ হাজার ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *