প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন। আগামী ২৭ ডিসেম্বর তিনি অবসরে যাবেন।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে গত বছরের ১১ আগস্ট শপথ নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। তার বিদায়ী বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
তার বিদায়ের পর শিগগিরই নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি মো. হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি তার নিয়োগ অনুমোদন করেছেন এবং শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডহাম কলেজ থেকে আইনশাস্ত্রে ডিগ্রি। যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে মাস্টার্স ও পিএইচডি। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সঙ্গে অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































