শেখ হাসিনা এবং কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা

দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

সংস্থাটি বলছে, বিশাল বহর নিয়ে বিদেশ সফরে শেখ হাসিনার পেছনে শুধু রাষ্ট্রীয় বিমান বাংলাদেশের গেল ৫ বছরে খরচ হয়েছে ২০০ কোটি টাকা। এছাড়া দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে, সরকারি লবিস্ট নিয়োগ ও স্বার্থ পরিপন্থি চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ডিগ্রি গ্রহণের তথ্য। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর প্রকাশ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুদক বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায়। টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিতেন সফরসঙ্গীদের বিশাল বহর নিয়ে।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় ২০০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *