ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের এক সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে চুরি হয়।

এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের সোনার দোকানে দুপুর একটার পর চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ফুটেজে স্বর্ণালংকার চুরি করতে দেখা গেছে। চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তের কাজ চলছে।

ওসি বলেন, দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথাবার্তা চলছে। মামলা এখনো হয়নি। তবে বিষয়গুলো প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *