বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তার কফিন বহন করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা) জানাজা সম্পন্ন হওয়ার পর বেগম জিয়ার স্বজনদের সঙ্গে এই তিন প্রখ্যাত আলেম তার কফিন বহন করেন।
এদিকে, খালেদা জিয়ার জানাজায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহত্তম জানাজা
জানাজায় লাখো মানুষের অংশগ্রহণে এটি মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হচ্ছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের জন্য নেওয়া হয়।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































