মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জনগণের বিনোদন এবং প্রাণি সম্পর্কে সম্যক ধারণা লাভের স্বার্থেই জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিকায়ন করা হবে।

আজ বুধবার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে চিড়িয়াখানার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানরা নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণসহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা দর্শনীয় স্থানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *