স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজকে থাকতে দেওয়া হবে না। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যত বড় চাঁদাবাজই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
আরও পড়ুন: নিরীহ ব্যক্তিদের টাকার লোভে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কোনো কোনো রাজনৈতিক দলের শঙ্কা প্রকাশের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখেই নির্বাচন হবে, যে মাসে বলেছেন, সেই মাসেই হবে। কে কী বলল, তা শোনার দরকার নেই। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তই চূড়ান্ত।”













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































