প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ঘোষণার জন্য বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় ভাষণ রেকর্ড হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি জানান, “সিইসি মহোদয়ের ভাষণ রেকর্ড বিকেল ৪টায়। তার আগে কমিশনের বৈঠক হবে। বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

সাধারণত বিটিভি ও বাংলাদেশ বেতারে সন্ধ্যা ৭টায় প্রচারিত হয় এই ভাষণ। এবছর এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। দুটির তফসিল একসঙ্গে ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পূর্ণ কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ইসি সচিব।

আরও পড়ুন: গাজীপুর ও বাগেরহাটের সীমানা নির্ধারণে হাইকোর্টের রায় বহাল

নির্বাচন কমিশনাররা আগেই জানিয়েছেন, তফসিল ১১ ডিসেম্বরের মধ্যে ঘোষণা হবে এবং ভোট ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *