তারেক রহমান-tarique rahman-newsedge24

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রওনা হন। তারেক রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে পৌঁছেছেন। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন করবেন। শনিবার দুপুর ১২টা ৫৮ মিনিটে তিনি ইসিতে পৌঁছান।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে যেকোনো এলাকার ভোটার হলেই চলে। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের সময় নানা কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা থাকায় আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: তারেক রহমান ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন

বিএনপি আগেই জানিয়েছে, শনিবার তারেক রহমান ভোটার নিবন্ধন করবেন। দলের পক্ষ থেকে তাকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *