অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। সবগুলো অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করে সুবিচার নিশ্চিত করবে প্রসিকিউশন।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন পরিদর্শনে এসে তিনি বিচার শুরুর বিষয়ে কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ১ নভেম্বর থেকে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু হবে। আর ট্রাইব্যুনালের বিচার হবে, সুবিচার। যাতে সবপক্ষেরই সন্তোষ থাকে।

আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। সবগুলো অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করে সুবিচার নিশ্চিত করবে প্রসিকিউশন।

এরআগে, সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, ট্রাইব্যুনালে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের বিচার অগ্রাধিকার দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *