মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে গেলে আহ্বান জানান উপদেষ্টা।
মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং দু’দেশের ব্যবসা ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়। ইউকেবিসিসিআই প্রতিনিধি দলটি বাংলাদেশে সি ফুড প্রোডাক্টস, এগ্রো ইন্ডাস্ট্রি প্রসারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































