পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় ভ্যাটিকানে প্রধান উপদেষ্টা-newsedge24

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ড. ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) কাতারের দোহায় ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ শেষে রোমে পৌঁছান। রোমে অবতরণের পর তিনি ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে মারা যান। দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। গত জানুয়ারিতে ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি রোমের গেমেলি হাসপাতালে ৩৮ দিন চিকিৎসাধীন ছিলেন।

প্রধান উপদেষ্টা শনিবার রাতে বা রোববার সকালে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *